1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতে অর্থনীতি চাঙ্গা করতে আয়কর হ্রাসের ঘোষণা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতে অর্থনীতি চাঙ্গা করতে আয়কর হ্রাসের ঘোষণা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
ভারতে অর্থনীতি চাঙ্গা করতে আয়কর হ্রাসের ঘোষণা

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস ডেস্ক):
ভারতের অর্থমন্ত্রী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অর্থনীতিকে চাঙ্গা করতে ও ভোক্তা ব্যয় বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আয়কর হ্রাসের ঘোষণা দিয়েছেন।

নয়াদিল্লি থেতে এএফপি আজ জানায়, গত বছর দেশটির প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি থাকলেও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি চলতি অর্থবছরে কোভিড মহামারির পর সবচেয়ে ধীরগতিতে প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে।

উচ্চ খাদ্য মূল্যস্ফীতি ও স্বল্প মজুরি বৃদ্ধি নগর অঞ্চলে ভোক্তা ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘নতুন কাঠামো মধ্যবিত্ত শ্রেণির করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে এবং তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘সব করদাতাদের সুবিধার জন্য কর কাঠামো ও হার সর্বস্তরে পরিবর্তন করা হচ্ছে।’

অর্থমন্ত্রী জানান, বার্ষিক ১২ লাখ রুপি (১৩,৮০০ ডলার) পর্যন্ত আয়ের ব্যক্তিরা এখন কার্যত আয়কর মুক্ত থাকবেন।

এটি আগের ৭ লাখ রুপি করমুক্ত সীমার প্রায় দ্বিগুণ।

২০২০ সালে চালু হওয়া নতুন কর ব্যবস্থা অনুযায়ীও ছাড় দেওয়া হয়েছে, যেখানে বার্ষিক ১৬ লাখ থেকে ২৪ লাখ রুপি আয়ের ক্ষেত্রে কর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০-২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সীতারামন বলেন, ‘ভারতের প্রবৃদ্ধির মূল ভিত্তি হলো মধ্যবিত্ত শ্রেণি।’

এই পরিবর্তনের ফলে ভারত সরকার ১ ট্রিলিয়ন রুপি (১১.৫ বিলিয়ন ডলার) রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান তিনি।

চলতি অর্থবছরে ভারতের বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪.৮ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত বছরের ৪.৯ শতাংশের পূর্বাভাসের তুলনায় কম। এটি মূলত কম মূলধনী ব্যয়ের কারণে সম্ভব হতে পারে।

অর্থমন্ত্রীর ভাষণের সময় প্রাথমিকভাবে ঊর্ধ্বমুখী হওয়া বেঞ্চমার্ক নিফটি সূচক পরে নেমে যায়। মুম্বাই শেয়ারবাজারের বিশেষ বাজেট ট্রেডিং সেশনে শনিবার দুপুরে ০.১৯ শতাংশ নিচে লেনদেন হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park