1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
সিরাজদিখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ), ৩১ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে কৃষক দলের, কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ মাঠে কৃষকদের উদ্যোগে এবং জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বিকেল ৫ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া উক্ত সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কৃষক পত্র ঘোষণা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

বাসাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আলমগীর হোসেন হাওদারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র দপ্তর সম্পাদক মো. অহিদুল ইসলাম এর সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যাম মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, বাসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শাহজামাল, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনোয়ার মোর্শেদ মাসুম, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক প্রিন্স নাদিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park