1. admin@weeklyprekkhapot.com : admin :
তথ্য অধিদপ্তরের সেবা অনলাইনে প্রাপ্তির উদ্যোগ নেয়া হচ্ছে : প্রধান তথ্য অফিসার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তথ্য অধিদপ্তরের সেবা অনলাইনে প্রাপ্তির উদ্যোগ নেয়া হচ্ছে : প্রধান তথ্য অফিসার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৯ বার পঠিত
তথ্য অধিদপ্তরের সেবা অনলাইনে প্রাপ্তির উদ্যোগ নেয়া হচ্ছে : প্রধান তথ্য অফিসার

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর জানিয়েছেন, তথ্য অধিদপ্তর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবা গ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে তথ্য-প্রযুক্তি-নির্ভর সেবা সহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেবা সহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদপ্তরের তথ্য-প্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদপ্তরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবা গ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদপ্তরের তথ্য-প্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদপ্তরের সেবা সহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদপ্তর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park