1. admin@weeklyprekkhapot.com : admin :
মাগুরা শিল্পকলা একাডেমি পরিদর্শনে মহাপরিচালক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাগুরা শিল্পকলা একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত
মাগুরা শিল্পকলা একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

মাগুরা, ২৯ জানুয়ারি ২০২৫ (প্রেক্ষাপট):
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।

তিনি একাডেমির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে একাডেমির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি জেলার সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সংস্কৃতি চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আমরা চাই জেলার সংস্কৃতি কর্মীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করুক। এ জন্য সরকার সব ধরনের সহায়তা দিবে।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে জেলা প্রশাসন সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব কিশোর বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। মাগুরার শিল্প-সংস্কৃতির বিকাশে আমরা দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করতে হবে।

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ বলেন, জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি এ্যাড. কাজী মিহিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মাগুরার সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park