1. admin@weeklyprekkhapot.com : admin :
চট্টগ্রামে জুয়া-অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার-৮ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চট্টগ্রামে জুয়া-অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার-৮

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
চট্টগ্রামে জুয়া-অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার-৮

চট্টগ্রাম, ২৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে মধ্যম শমসের পাড়া ও একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আটজন হলেন—মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০), মো. কামাল হোসেন (২৮), মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) এবং সানজিদা আক্তার প্রকাশ রনি (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, জুয়া খেলার সময় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, অপর এক অভিযানে বহদ্দারহাট রেক্স হোটেল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park