1. admin@weeklyprekkhapot.com : admin :
শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী কিডস টাইম মেলা শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী কিডস টাইম মেলা শুরু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত
শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী কিডস টাইম মেলা শুরু

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫ (প্রেক্ষাপট):
শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলাদেশে শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সবচেয়ে বড় আয়োজন ‘কিডস টাইম মেলা’।

তিন দিনব্যাপী কিডস টাইমের পঞ্চম বারের এই মেলা আজ সকাল থেকে শুরু হয়েছে।

তিন দিনের এই আয়োজনে রয়েছে-গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেমসহ আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের অংশগ্রহণে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিডস টাইমের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার, হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্ল্যাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড।

মেলায় বিশেষ আকর্ষণ ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং গ্রামীণ ডানোন শক্তির ‘হেলদি জোন।’ ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে। হেলদি জোনে আছে শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ। মেলায় শিশুদের জন্য আরো আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনে টি শার্ট বানানোর সুযোগ।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, ‘এই ইভেন্টের লক্ষ্য হলো ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা’। এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com – এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে। মেলার স্থানেও টিকেট কেটে মেলায় প্রবেশ করা যাবে।

আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুবিধা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park