1. admin@weeklyprekkhapot.com : admin :
তীব্র শৈত্য প্রবাহে জয়পুরহাটে আরও দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তীব্র শৈত্য প্রবাহে জয়পুরহাটে আরও দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
তীব্র শৈত্য প্রবাহে জয়পুরহাটে আরও দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান এবং মাধ্যমিক বিদ্যালয় আরও দুই বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেলে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার (২৪ জানুয়ারি) এই দুই দিন প্রাথমিকের একাডেমিক কার্যক্রম ও মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে গত ২১ জানুয়ারি ও আজ ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমান উদ্দিন মণ্ডল বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় গতকাল রোববার আজ সোমবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় ছুটি ছিল। আগামী মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আগামীকাল মঙ্গলবার ও বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫৬টি উচ্চ বিদ্যালয় ও ১১২টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park