1. admin@weeklyprekkhapot.com : admin :
ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর হিসাবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেছেন, খবর এএফপি’র।

আন্তর্জাতিক ফাস্টফুড রেস্টুরেন্ট হার্ডি এবং কার্লস এর সাবেক সিইও ৭৪ বছর বয়সি এন্ড্রু পুজডার। এন্ড্রুর মনোনয়ন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল পোস্টে লিখেছেন, চরম আর্থিক সংকট থেকে রেস্টুরেন্ট হার্ডি এবং কার্লসকে এন্ডি তার ১৭ বছরের সিইও জীবনে বের করে এনেছেন। কোম্পানিটিকে প্রাণ দিয়েছেন।

এন্ড্রুর ব্যবসা এবং ব্যক্তিগত জীবন চর্চা নিয়ে প্রশ্ন উঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম পর্বে তাকে লেবার সেক্রেটারির পদ থেকে ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প আরো লিখেছেন, এন্ডি (এন্ড্রু) গুরুত্বপূর্ণ এলাকা ইউরোপে আমাদের জাতীয় স্বার্থ তুলে ধরে ভাল করবে।

এছাড়া ট্রাম্প রক্ষণশীল সমাজ কর্মী, লেখিকা এল ব্রেন্ট বোজেলকে থার্ডকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান হিসাবে মনোনীত করেছেন। এই এজেন্সি সরকারী অর্থায়নে চালিত আন্তর্জাতিক মিডিয়া ভয়েস অব আমেরিকাকে দেখভাল করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park