1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজশাহীতে আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজশাহীতে আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত
রাজশাহীতে আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী, ২৩ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করে নিজেকে দেশ ও জাতি গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী তারুণ্যের উৎসব আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: রেজাউল আলম সরকার এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। সবাই বিজয়ী হয়ে গেলে সেই প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। যারা খেলবে তাদের মধ্যে কেউ বিজয়ী হবে আবার কেউ পিছিয়ে থাকবে। যারা পিছিয়ে থাকবে তারা পরবর্তীতে আরও বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে, এতে করে একদিন সাফল্য আসবে।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ টি এম গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

১০টি পুরুষ ও ৮টি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park