1. admin@weeklyprekkhapot.com : admin :
সিলেট নগরীর ‘ঢাকা প্যালেস’ ও ‘নিউ জালালী’ আবাসিক হোটেলে পৃথক অভিযানে ৯ নারী-পুরুষ আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিলেট নগরীর ‘ঢাকা প্যালেস’ ও ‘নিউ জালালী’ আবাসিক হোটেলে পৃথক অভিযানে ৯ নারী-পুরুষ আটক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৪ বার পঠিত
সিলেট নগরীর ‘ঢাকা প্যালেস’ ও ‘নিউ জালালী’ আবাসিক হোটেলে পৃথক অভিযানে ৯ নারী-পুরুষ আটক

সিলেট, ২২ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
সিলেট নগরীর বিভিন্ন হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এরমধ্যে দক্ষিণ সুরমার আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ ও নগরীর রাজারগলিস্থ একটি হোটেল থেকে আরো ২ নারী-পুরুষকে আট করে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে ৭ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।আটককৃতরা হলেন- জিবান আহমদ (২২), রুহুল আমিন (২৪), শফিকুল ইসলাম পাপ্পু (২৪), স্বপন মিয়া (৩৫), এনি বেগম (১৯), মেহের জাবিন নামিয়া (১৯) ও নিপা আক্তার তানিয়া (১৯)।

এদিকে মঙ্গলবার রাতে নগরীর রাজারগলিস্থ ‘নিউ জালালী’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরো ২ নারী-পুরুষকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন- সালেহ আহমদ (২৩) ও নাসিমা (২০)।এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এবং অপর ২ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে একই দিন নগরীর আম্বরখানা এলাকার আবাসিক হোটেল আলীবাবা থেকে অসামাজিক কাজের দায়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park