1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায়

মুন্সীগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যবহার না করে অবৈধভাবে চিপস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস প্রস্তুত, মোড়কজাতকরণ এবং বাজারজাতকরণ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারি।

রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরখাসকান্দি নবধারা ইন্ড্রাস্টিজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনের দায়ে ৪১ ধারা অনুযায়ী এ জরিমানা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে তাসনিম দোহা, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বালুচর ইউনিয়নের চরখাসকান্দি নবধারা ইন্ড্রাস্টিজ লিমিটেডে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যবহার না করে অবৈধভাবে চিপস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস প্রস্তুত, মোড়কজাতকরণ এবং বাজারজাতকরণ অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ এর ২৪(১) ধারা লংঘনের দায়ে ৪১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করি। আমাদের প্রতিদিনের কাজে অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park