1. admin@weeklyprekkhapot.com : admin :
নন্দীগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে আহত-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নন্দীগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে আহত-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩১ বার পঠিত
নন্দীগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে আহত-১

বগুড়া, ১৯ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ওমরপুর বাসস্ট্যান্ডে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নন্দীগ্রামের ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত ট্রাক চালক আরিফুল ইসলাম (৩২) রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার আলাদিপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

আহত ট্রাক চালক আরিফুল ইসলামকে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সুপার সনি যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ব -১৫-৯২৮৭ একই দিক থেকে ছেড়ে আসা মিনি ট্রাক যাহার রেজিঃ নং -ঢাকা মেট্রো – ট ১১-০২১৭ কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে বটগাছের সাথে ধাক্কা লেগে বাসটির সামনের দিক দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি উলটে যায়।

এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হলেও বাসে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park