লায়লা সুলতানা, বাগেরহাট প্রতিনিধি:
জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ (১৯-২৫ জানুয়ারি, ২০২৪ ইং) উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা কর্তৃক সভার অনুষ্ঠিত হয়েছে।
১৯-২৫ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৩০-৬০ বছর বয়সী মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের বিশেষ ভায়া এবং সিবিই ক্যাম্প চলমান থাকবে।
২১ জানুয়ারি আয়োজিত উক্ত সভাটির উদ্বোধন করেন- হাবিবুন নাহার, মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল)।
হাসপাতালে আগত সকল রোগী এবং স্বজনদের জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার এর ব্যাপারে অবহিত করেন উপস্থিত বক্তাগণ।
উল্লেখ্য, মোংলাতে গত ৩-৭ ডিসেম্বর ২০২৩ বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ এই ক্যাম্পে মোট ২২১৫ জনের জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার এর স্ক্রিনিং পরীক্ষা করা হয়।