1. admin@weeklyprekkhapot.com : admin :
ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি মোগল ইলন মাস্ক ইউরোপীয় রাজনৈতিক নেতাদের আক্রমণ এবং কট্টর ডানপন্থীদের সমর্থন করার মাধ্যমে ইউরোপীয় গণতন্ত্রকে হুমকির সম্মুখীন করছেন বলে অভিযোগ করেছেন।

বার্লিন থেকে এএফপি জানায়, শোলৎজ বলেন, ‘তিনি ইউরোপের নানা দেশে- যুক্তরাজ্য, জার্মানি এবং আরও অনেক দেশে ফার-রাইটদের সমর্থন করছেন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ইউরোপের গণতান্ত্রিক উন্নয়নের জন্য বিপদজনক।’

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ইউরোপজুড়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেন, যার মধ্যে শোলৎজ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও রয়েছেন।

ইলন মাস্ক তার প্রভাব এবং বিপুল সম্পদ ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে জেতাতে সাহায্য করেছেন এবং জার্মানির ফার-রাইট দল আফডির প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারির নির্বাচনের আগে তিনি এই দলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

মাস্ক মাসের শুরুর দিকে জার্মান চ্যান্সেলর হওয়ার জন্য আফডির প্রার্থী অ্যালিস ওয়েডেলকে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ব্যাপক লাইভস্ট্রিমের জন্য আমন্ত্রণ জানান।

তিনি আফডির কংগ্রেসের লাইভস্ট্রিমও প্রচার করেছেন এবং নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছেন।

এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শতাধিক আইনপ্রণেতা ইউরোপীয় রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপের বিষয়ে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেইয়েনকে একটি চিঠি লিখে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

শোলৎজ শুক্রবার বলেন, তিনি ‘বিশ্বায়নের যুগে ভিনদেশী একজন বিলিয়নিয়ার বিশ্ব রাজনীতি নিয়ে তার মতামত প্রকাশ করছেন বলে তার সমালোচনা করছেন না।’

শোলৎজ বলেন, ‘তবে কট্টর ডানপন্থীদের প্রতি তার সমর্থন যদি তার নিজের ব্যবসায়িক স্বার্থ বা তার নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কিত কোনো কারণে হয়ে থাকে, তাহলে এটি অগ্রহণযোগ্য।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park