1. admin@weeklyprekkhapot.com : admin :
সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। এ জন্য চিকিৎসা বিজ্ঞানের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়াতে অন্তর্র্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উপদেষ্টা বলেন, ভর্তির আসন বৃদ্ধির চেয়ে কোয়ালিটিপুর্ণ শিক্ষার পরিবেশ বেশি প্রয়োজন। প্রফেসর ও ভালো শিক্ষক দরকার। তাহলে ভালো চিকিৎসক পাওয়া যাবে। বর্তমান সরকার এসব বিষয় নিয়ে কাজ করছে।

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। মেধানুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য মেধার ক্রমানুসারে ডাকা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park