1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরে ১৬ জেলার বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরে ১৬ জেলার বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
নাটোরে ১৬ জেলার বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু

নাটোর, ১৬ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
নাটোরে আজ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০জন ক্যাডেটের অংশগ্রহনে বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ১০দিন ব্যাপী ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসহাক।

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যমুক্ত অসীম সম্ভবনাময় নতুন বাংলাদেশ পুন:গঠনের বিশাল সুযোগ পেয়েছি।

প্রধান অতিথি আরো বলেন, এই ক্যাম্প শুধুমাত্র কোন রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং একটি একটি সুযোগ, একটি নতুন সম্ভবনা। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃংখলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নুতন করে উপলদ্ধি করতে সক্ষম হবে। এই ক্যাম্প দেশপ্রেমে উজ্জীবিত হতে শেখাবে, চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরীতে ভূমিকা রাখবে।

ব্যক্তিত্বের উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জন এবং সেবা ও পারস্পরিক বন্ধুত্বের মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park