1. admin@weeklyprekkhapot.com : admin :
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে : তথ্য সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে : তথ্য সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫ বার পঠিত
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে : তথ্য সচিব

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাগণ সর্বাধিক নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জনগণের প্রত্যাশা।

বুধবার (১৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাগণের ওরিয়েন্টেশন এবং চার দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

তথ্য পরিবারে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সচিব বলেন, বিসিএস তথ্য সার্ভিস একটি ঐতিহ্যবাহী সার্ভিস। এই সার্ভিসে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। নবীন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ কর্মকর্তা হওয়ার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তা সরকারি আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে অবহিত হন। তিনি কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মী-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস থেকে তথ্য সাধারণ ক্যাডারে ২১ জন এবং তথ্য প্রকৌশল ক্যাডারে ১৪ জন কর্মকর্তা যোগদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park