1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জে সিরাজদিখানের মালখান গরের বাড়ৈপাড়ায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীর সরাফত আলী সফু (স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি)।

এসময় প্রধান অতিথী তার বক্তব্যে ২০২৩ সালের ১৩ই জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন।

দোয়া শেষে কোতয়ালী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাউসার আহমেদ জজ’র সৌজন্যে এবং মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামানের সঞ্চালনায় তিন শতাধীক নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জসিম মোল্লা (সাধারণ সম্পাদক নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা), আওলাদ হোসেন উজ্জল (সাবেক সভাপতি মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), ইকবাল হোসেন (সাবেক প্রথম যুগ্মসাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা যুবদল)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park