1. admin@weeklyprekkhapot.com : admin :
পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রিশাদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রিশাদ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫ বার পঠিত
পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রিশাদ

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ।

বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে বর্তমানে বন্দর নগরীতে আছেন ফরচুন বরিশালের স্পিনার রিশাদ হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘পিএসএলের দল পাবার পর আমার এজেন্ট আমাকে জানিয়েছিলো, পিএসএলে লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়েছি। আমি অবশ্য আগে অনুমান করছিলাম পিএসএলে আমাকে নেওয়ার সুযোগ আছে। এজন্য স্বাভাবিকই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘যেকোন জায়গায় খেলার সুযোগ পাওয়া খুবই ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, এসব এখন মাথায় নেই। আমি এখন বিপিএলে নিয়ে বেশি ফোকাস করছি। যখন যা আসবে সেটা নিয়েই চেষ্টা করবো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি।

এ ব্যাপারে রিশাদ বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছি না, আমার জন্য কি ভালো হতো বা আল্লাহ এটাই লিখে রেখেছে। সামনে ভালো কিছু হবে বলে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না।’

রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা।

লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছেন রানা।

ছয় দলকে নিয়ে আগামী ১০ এপ্রিল থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। শেষ হবে ২৫ মে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park