1. admin@weeklyprekkhapot.com : admin :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন জেসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন জেসি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন জেসি

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় নাম আছে বাংলাদেশের সাথিরা জাকির জেসির। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নিযুক্ত প্রথম নারী আম্পায়ার জেসি। ২০২৪ সালে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন জেসি।

বাংলাদেশের জার্সিতে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেসি।

সোমবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে আছেন বাংলাদেশের জেসি।’

জেসির সাথে আরও আছেন ২০২৩ সালে প্রথম টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করা ক্যানডেস লা বোর্দে এবং দেদুনু ডি সিলভা। ঐ আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো ভারত।

দ্বিতীয়বারের মত টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেরিন ক্লাস্ট।

প্রথমারের মত আইসিসির কোন ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন ভারতের নারায়ন জানানি এবং গায়াত্রী ভেনুগোপালন। প্রথম নারী আম্পায়ার হিসেবে ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করেছেন বৃন্দা রাথি।

এছাড়াও এই ইভেন্টের জন্য ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড গিলবার্ট, ডিন কসকার, রিওন কিং এবং ট্রুডি অ্যান্ডারসন।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা :

আম্পায়ার : অ্যাশলি গিবন্স (অস্ট্রেলিয়া), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জানানি (ভারত), আইদান সিভার (আয়ারল্যান্ড), নীতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু ডি সিলভা (শ্রীলংকা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)

ম্যাচ রেফারি : ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কসকার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park