1. admin@weeklyprekkhapot.com : admin :
অপরাধী যেই হোক আমার ভাই হলেও ছাড় দেওয়া হবে না, কঠোর হস্তে দমন করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অপরাধী যেই হোক আমার ভাই হলেও ছাড় দেওয়া হবে না, কঠোর হস্তে দমন করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত
অপরাধী যেই হোক আমার ভাই হলেও ছাড় দেওয়া হবে না, কঠোর হস্তে দমন করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৫ (দৈরাস):

আমি সরকারী কর্মকর্তাদের বলবো তেল দেওয়া বন্ধ করুন অপরাধী যেই হোক আমার ভাই হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না কঠোর হস্তে দমন করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এ মন্তব্য করেন তিন।

ঢাকা ব্যাংক পিএল সির অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরনী সংসদ মাঠে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টেলার ও ৩০টি সেলো মেশিন বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান,
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park