নাটোর, ১০ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
নাটোর থানার মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে তরুণ দাসের হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে নাটোর থানা পুলিশ। নাটোর থানার মামলা নং-২৫, তারিখ ২১/১২/২০২৪ খ্রি. ধারা-৩০২/৩৯২/৩৪ পেনাল কোড মামলার রহস্য উদঘাটনসহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
নাটোর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক-নির্দেশনায় নাটোর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারের যথাযথ তত্ত্বাবধানে নাটোর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নাটোর থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম হত্যার ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ১। মোঃ সবুজ হোসেন (২৪), সাং-বড়হরিশপুর, থানা ও জেলা-নাটোরকে গত-০৯-০১-২০২৪ খ্রি. চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে উক্ত ঘটনার সাথে জড়িত আরো ০৫ জন আসামীকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা পুলিশের নিকট জানায় যে, সে সহ অন্যান্যরা মহাশ্মশান কালী মন্দিরে চুরি করতে গেলে উক্ত মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস সে সময় তাদেরকে দেখে ফেলে এবং তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে পালিয়ে গেলে পরবর্তীতে তরুণ দাস কে মৃত অবস্থায় পাওয়া যায়।