1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
জয়পুরহাট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার

জয়পুরহাট, ১০ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে গত (০৫ আগস্ট ২০২৪ ইং) তারিখে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ জানুয়ারি) অত্র স্থানে অভিযান পরিচালনা করে ৭.৬২ মি. রাইফেলের ১২ রাউন্ড  তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক নিরপেক্ষ  সাক্ষীদের উপস্থিতি তে জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর কার্যক্রম অব্যাহত রয়েছে।  উদ্ধারকৃত আলামত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park