1. admin@weeklyprekkhapot.com : admin :
বায়ুদূষণ রোধে ২০ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বায়ুদূষণ রোধে ২০ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
বায়ুদূষণ রোধে ২০ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
বায়ুদূষণ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে বুধবার (৮ জানুয়ারি) ২০টি অবৈধ ইটভাটার মালিকের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা, ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষে পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর জেলার উদ্যোগে মঠবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park