1. admin@weeklyprekkhapot.com : admin :
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২২ বার পঠিত
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে : নাসির-উদ-দৌলা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (দৈরাস):

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যাও আরো বৃদ্ধি করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন/ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির-উদ-দৌলা এ সিদ্ধান্তের কথা জানান।

নাসির-উদ-দৌলা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কিভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কিভাবে আরো জোরদার ও কার্যকর করা যায়- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই পলিথিনের বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) বলেন, প্রাথমিকভাবে আমাদের সুপার শপগুলোতে যে পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প আমরা দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রতি দিয়েছে যে সরকারের নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park