1. admin@weeklyprekkhapot.com : admin :
বাঘারপাড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাঘারপাড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০ বার পঠিত
বাঘারপাড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

যশোর, ৬ জানুয়ারি ২০২৫ (দৈরাস):
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ গোলাম কুদ্দুস।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা আব্দুল আলিম, অধ্যাপক রোস্তম আলী,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আপাতত যুব বিভাগের এবং শ্রমিক কল্যাণের ফেডারেশনের (বাসুয়াড়ি ইউনিয়ন) শাখার কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের সাথে থাকতে হলে একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। সকল দলীয় কর্মীদের সঙ্গে দ্বীনি ভাইয়ের মত আচরণ করতে হবে।

এসময় তিনি মনে করিয়ে দেন যে সব যুবকের রক্তের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা অর্জন হয়েছে তাকে টিকিয়ে রাখতে হবে। দীর্ঘ ১৫/১৬ বছরের জিম্মি দশা থেকে (যে সকল ছাত্র-জনতা) দেশ জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের আকাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদেরকে আরও সোচ্চার এবং স্বচেত নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে সাবেক ছাত্র শিবির নেতা মোঃ আবু মোছার নাম এবং সেক্রেটারি মোঃ আব্দুল জলিল এর নাম ঘোষনা করা হয়। এই ঘোষিত কমিটিই পর্যায় ক্রমে ইউনিয়নের ওয়ার্ড কমিটি নির্বাচন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park