1. admin@weeklyprekkhapot.com : admin :
থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরীর অভিজাত এলাকাসহ দেশব্যাপি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরীর অভিজাত এলাকাসহ দেশব্যাপি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত
থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরীর অভিজাত এলাকাসহ দেশব্যাপি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সারাদেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি এর সার্বিক নিদের্শনা ও তত্ত্বাবধানে এবং তানভীর মমতাজ, পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা), মোহাম্মদ মামুন মিয়া, পরিচালক (প্রশাসন), মোহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) এবং এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় কার্যালয়, ঢাকার নেতৃত্বে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাসমূহে বিশেষ অভিযান চালায়।

ঢাকাস্থ হোটেল ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ব্রান্ডের বিদেশী মদ-৯১ বোতল ও বিয়ার-৩৬৭ ক্যান এবং ঢাকার শেরাটন বনানী হতে ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, উত্তরার কিং ফিশার রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশী মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশব্যাপী ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযানে ১৫০৬টি অভিযান পরিচালনা করে ৩৬৮টি মামলা দায়েরপূর্বক ৩৯৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২,০৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার- ৭০৯ ক্যান বিয়ার, টাপেন্টাডল ট্যাবলেট -১৯০৯ পিস, চোলাই মদ ৬৫২.৭ লিটার, ৬৬.২৪ কেজি গাঁজা এবং নগদ অর্থ ২,৯৭,৩৯৭/- উদ্ধার ও জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park