1. admin@weeklyprekkhapot.com : admin :
গণমাধ্যমে কালোটাকার প্রভাব বিবেচনায় না নিলে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব হবে না : কামাল আহমেদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গণমাধ্যমে কালোটাকার প্রভাব বিবেচনায় না নিলে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব হবে না : কামাল আহমেদ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
গণমাধ্যমে কালোটাকার প্রভাব বিবেচনায় না নিলে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব হবে না : কামাল আহমেদ

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):

গণমাধ্যমে কালোটাকার প্রভাব কিভাবে পড়ছে, তা বিবেচনায় না নিলে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গণমাধ্যমে বিনিয়োগকারীর স্বার্থের কারণে সম্পাদকীয় স্বাখীনতা সংকুচিত হওয়ার যে বাস্তবতা তার নিরিখে বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষস্থঅনীয় কয়েকটি মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস এন্ড ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক সারা হোসেন সভায় বলেন যে, স্বাধীন সাংবাদিকতার পথে আইনগত বাধার আলোচনা সংবিধানের অনুচ্ছেদ ৩৯ এ যে সব যৌক্তিক সীমাবদ্ধকতার কথা বলা হয়েছে, সেখান থেকেই শুরু হওয়া উচিত। এসব সীমারেখা সমস্যাপূর্ণ। তিনি মানহানির সংঙ্গা ঔপনিবেশিক আমলের উল্লেখ করে বলেন, এই আইনের ফৌজদারী দায় রহিত করা উচিত। সরাসরি ক্ষতিগ্রস্থ না হলে তৃতীয় পক্ষের মামলা করার সুযোগও থাকা উচিত নয়, যা বিগত সরকারের আমলে অহরহ ঘটেছে। স্যোসাল মিডিয়ার বিষয়টিও কমিশনের পর্যালোচনা করা উচিত বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ডিজিটাল রাইটস এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, মানুষের ধারণা মিডিয়া নিউজ সেন্সর করে, তাই মিডিয়ার নিজের সংস্কার করা জরুরি। কারণ সরকারি হস্তক্ষেপের বাইরেও নজর দেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির উপ-পরিচালক নিষাত সীমা বলেছেন, বিজ্ঞাপনের মান নির্ধারণের বিষয়েও নীতিমালা থাকা প্রয়োজন। সাংবাদিকতার নীতিমালায় ভুক্তভোগীর ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার বিষয় থাকা দরকার।
এছাড়া মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর প্রতিনিধি সৈয়দ সামসুল বাসার অনিক, মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশন এর প্রতিনিধি নুরুন্নবী শান্ত ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আইশা আক্তার উপস্থিত ছিলেন।

কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত ও আব্দুল্লাহ আল মামুন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park