1. admin@weeklyprekkhapot.com : admin :
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন দপ্তর-সংস্থার মাঠপর্যায়ের অফিসে ‘অগ্নি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা’ বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সেবা শাখা) সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক চিঠি থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।

এ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ আওতাধীন সব দপ্তর ও অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তর ও সংস্থার প্রধানকে জানানো যাচ্ছে যে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে আপনার দপ্তরে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। আপনার সংস্থায় অনতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলচাল স্থান উন্মুক্ত করা, সিঁড়ি চলাচল উপযোগী করা এবং অগ্নিনির্বাপন সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসব কাজে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park