1. admin@weeklyprekkhapot.com : admin :
তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১২

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১২

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪ (দৈরাস আন্তর্জাতিক ডেস্ক):
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি বিস্ফোরক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ১২ জন নিহত ও চারজন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফুটেজে কারখানার বাইরে কাঁচ ও ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা পড়ে থাকতে দেখা গেছে। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগ্লু বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ১২ কর্মচারী নিহত হয়েছে ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি আমাদের মৃত নাগরিকদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

কর্মকর্তারা জানান, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।

স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে প্ল্যান্টের একটি অংশে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানাটি ধসে পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ এই ঘটনায় নাশকতার সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছি।’

এ ব্যাপারে প্রসিকিউটররা তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park