1. admin@weeklyprekkhapot.com : admin :
কৃষি সাংবাদিকতার বিকাশ দরকার : মাহবুব মোর্শেদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কৃষি সাংবাদিকতার বিকাশ দরকার : মাহবুব মোর্শেদ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
কৃষি সাংবাদিকতার বিকাশ দরকার : মাহবুব মোর্শেদ

ময়মনসিংহ, ২১ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে কৃষি গবেষণা নিয়ে যতটুকু প্রচার দরকার, গণমাধ্যমে সেরকম দেখা যাচ্ছে না। সেজন্য তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের আরও প্রশিক্ষিত এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিকশিত হওয়ার ওপর গুরত্বারোপ করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া জার্নালিজম’ বিষয়ক কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব মোর্শেদ আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অবশ্যই প্রশংসনীয়। তবে বার্ষিক কেবল একটি প্রশিক্ষণই যথেষ্ট নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জিটিআই কর্তৃপক্ষ চাইলে দেশের শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে আরও কর্মশালার আয়োজন করতে পারে। এতে করে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিআই অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রশিক্ষণ কোর্সের সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় সেরা দুই প্রশিক্ষণার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে এবছরের প্রশিক্ষণ স্মরণিকা ‘নব জাগরণ’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন স্বাধীনতার আলোকে এবারের স্মরণিকার নামকরণ করা হয়েছে ‘নব জাগরণ’।

উল্লেখ্য, ‘এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া জার্নালিজম’ বিষয়ক এ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৭ জন সাংবাদিক এবং ২ জন জনসংযোগ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ও জিটিআই-এর সার্বিক তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park