1. admin@weeklyprekkhapot.com : admin :
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪ (প্রেক্ষাপট):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজে এখনো নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। ব্যক্তি ও সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে তিনি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ডা. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, চলচ্চিত্র উৎসব পরিষদের পরিষদের পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী ও সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান।

উল্লেখ্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আট দিনব্যাপী (২০-২৭ ডিসেম্বর) এই চলচ্চিত্র উৎসবে ১০১টি দেশের ২৭৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৪২টি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park