1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর মালিবাগের আবাসিক হোটেলে যুবকের মরদেহ, প্রেমিকা আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর মালিবাগের আবাসিক হোটেলে যুবকের মরদেহ, প্রেমিকা আটক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত
রাজধানীর মালিবাগের আবাসিক হোটেলে যুবকের মরদেহ, প্রেমিকা আটক

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে মালিবাগ চৌধুরী পাড়ার ‘আর ইসলাম’ নামে আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পূর্বেও হোটেলটির বিরুদ্ধে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ রয়েছে।

নিহত যুবকের নাম মো. আরাফাত ইসলাম (২৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের জয়নাল মুন্সির ছেলে। বর্তমান খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদের পাশে থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখতে পাই, ছাদের নিচের অংশ রডের অ্যাঙ্গেলের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে। সেটি উদ্ধার করে শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, পরিবারের সঙ্গে ছেলেটির তেমন কোনো যোগাযোগ ছিলো না। তিনি বেকার ছিলেন।

ব্যারিকেড ভেঙে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহতব্যারিকেড ভেঙে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আর জানান, আরাফাত ১৮ ডিসেম্বর আটক তরুণীকে (১৮) নিয়ে ওই হোটেলে উঠেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park