1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর পল্লবী থেকে গাঁজাসহ গ্রেফতার-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর পল্লবী থেকে গাঁজাসহ গ্রেফতার-৩

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত
রাজধানীর পল্লবী থেকে গাঁজাসহ গ্রেফতার-৩

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এর পরিদর্শক, মোহাম্মদ ইব্রাহিম খান এর নেতৃত্বে মিরপুর সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা পল্লবী থানাধীন কালশী মোড়, বাউনিয়াবাধ, রোড নং ১, বাসা নং ১, সেকশন-১১, ব্লক-সি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা ও গাঁজা বহনকৃত একটি প্রাইভেটকারসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- (০১) মোঃ আবুল বাশার (৩৮), পিতাঃ মোঃ চান মিয়া, স্থায়ী ও হাল সাং- থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া, (০২) পপি আক্তার (২৫), স্বামীঃ মোঃ আবুল বাশার, স্থায়ী ও হাল সাং- থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া, (০৩) তানিয়া আক্তার (২২), স্বামীঃ জয় ঢালী, স্থায়ী ও হাল সাং- থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা এই গাঁজা কসবা উপজেলার সীমান্তবর্তী ভারতের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করেন। পরবর্তীতে সংগ্রহিত গাঁজা ঢাকা মেট্রোপলিটনসহ পাশ্ববর্তী এলাকা সরবরাহ করেন।

উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ১টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park