1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৩১ বার পঠিত
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক-কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি, ২০২৪ ইং) দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে প্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন।
জেলা প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুলের সভাপতিত্বে ও প্রতিনিধি নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মোঃ আসলাম খান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বল।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট লাভলু মোল্লা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সুজন হায়দার জনি, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিমউদদীন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাব্বির হোসেন দিপু, ভবতোষ চৌধুরী নুপুর, সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, সাংবাদিক সেতু ইসলামসহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park