1. admin@weeklyprekkhapot.com : admin :
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.সামন্ত লাল সেন শুক্রবার (১৯ জানুয়ারি, ২০২৪ ইং) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার,শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী হাসপাতালের সেবা,রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা.মো:রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক, স্বপন কুমার শর্মা, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জ, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম, সহকারী প্রকোশলী সাইফুল ইসলাম, আরএমও ডা.মো:মোশাররফ হোসেন এবং হাসপাতাল চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park