1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে বিপুল পরিমান গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে বিপুল পরিমান গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত
জয়পুরহাটে বিপুল পরিমান গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্য়পুরহাট, ৯ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
জয়পুরহাটে র‍্যাবের অভিনব কায়দায় মিনি ট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করেছে।

সোমবার (৯ ডিসেম্বর) র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম আটক।

গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাাহিম কুমিল্লা জেলার, মুরাদনগর উপজেলা, বাখরাবাদ বলবদী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

গ্রেফতারকৃত আসামী ইব্রাহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামী। ইব্রাহিম সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে। আসামী ইব্রাহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে সিপিসি-৩ এর গোয়েন্দা দল কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী  ইব্রাহিমকে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park