1. admin@weeklyprekkhapot.com : admin :
ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত
ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
দু’টি লাইসেন্সবিহীন ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ ও ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে দু’টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে পত্র দেওয়া হয়েছে।

জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে- আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন- ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা- ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোনো গ্রুপ গঠনের সুযোগ নেই।

এতে আরও বলা হয়, ২০২৫ সনের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। এমনকি ‘ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক’ এবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park