1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ হাবিবুর রহমান:
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ হওলাদার(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের সাথে থাকা অনসুর রানী হাওলাদার(২৩) নামে এক নারী।
নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদেরর পুত্র। আহত অনুসর রানী হাওলাদারের একই এলাকার উত্তম হাওলাদারের মেয়ে। তবে তারা দুজনের সম্পর্ক কি তা পুলিশ জানাতে পারেনি।
শুক্রবার (১৯ জানুয়ারি, ২০২৪ ইং) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮) করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তায় রেলিং ছিটকে পড়ে।
এ সময় ঘটনাস্থলে অভিজিৎ মারা যায়। গুরুতর আহত অনুসর হাওলাদাকে প্রথমে সিমরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
দুজনের বাড়ী একই এলাকায় হলেও তারা একে অপরের সম্পর্কে কি হোন তা জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park