1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গৃহহীনদের মহাসড়ক অবরোধ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গৃহহীনদের মহাসড়ক অবরোধ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
নাটোরে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গৃহহীনদের মহাসড়ক অবরোধ

নাটোর, ৭ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
নাটোরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে সদর উপজেলার আহমেদপুরে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বঞ্চিত গৃহহীনরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বঞ্চিতদের ঘর দেওয়ার আশ্বাস এবং ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী ঘর বরাদ্দে দুর্নীতি করেছেন। যাদের ঘর আছে তারাই ঘর পেয়েছেন। কিন্তু প্রকৃত গরিবরা পায়নি।

এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও স্থানীয়রা জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁপিলা ইউনিয়নের চরতেবাড়িয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন গৃহহীনদের জন্য ৯০টি ঘর নির্মাণ করে উপজেলা প্রশাসন। সেই ঘর পাওয়ার জন্য আবেদন করেন ১২০টি পরিবার। উপজেলা প্রশাসন ৯০টি পরিবারকে ঘর উপহার দেন। এতে বিভিন্ন অনিয়ম হয়েছে দাবি করে যারা ঘর বরাদ্দ পাননি তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

জানতে চাইলে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথী অনিয়মের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বঞ্চিতদের নতুন করে তালিকা করে ঘর বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park