1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত
বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৪ (দৈরাস ডেস্ক):
ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ও রেস্তোরাঁর মালিকরা বাংলাদেশিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সংগঠনটি বলছে, মেডিকেল ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁয় আতিথেয়তার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২ ডিসেম্বর ত্রিপুরার হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করে। এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে উগ্রবাদীরা।

সেদিনই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি ঘোষণা দেয় যে, তারা বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় হোটেল বুকিং করার অনুমতি দেবে না এবং রেস্তোরাঁয় খাবার খেতে দেবে না।

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ‘ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো ঘটনা ঘটেনি। জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park