1. admin@weeklyprekkhapot.com : admin :
‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেফতার হওয়া সেই পিপিসহ ৪ জনের রিমান্ড মন্জুর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেফতার হওয়া সেই পিপিসহ ৪ জনের রিমান্ড মন্জুর

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত
‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেফতার হওয়া সেই পিপিসহ ৪ জনের রিমান্ড মন্জুর

।। টি,এম শরীফ উদ্দিন ।।
সিরাজগঞ্জ, ৫ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):

‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেফতার হওয়া সেই পিপিসহ ৪ জনের ৫ ও ৩ দিনের বিরুদ্ধে রিমান্ড মন্জুর করেন জেলা ও দায়রা জজ আদালত সিরাজগঞ্জ।

‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গত ১০ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে গন পিটুনির শিকারের পর গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমানসহ ৪ জনের ৫ ও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) ‌দুপু‌রে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এই আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- (১) অ্যাডভোকেট আব্দুর রহমান, (২) অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, (৩) মোঃ শুকুর আলী ও (৪) মোহাম্মদ আকরাম হোসেন হীরা।

উল্লেখ্য জুলাই ২৪ বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জুকে প্রথমে গুলি ও পরে জবাই করে হত্যা মামলাসহ বিএনপির আরো তিন নেতাকর্মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্প‌তিবার তাকে আদালতে হাজির করে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, এডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক আসামি দের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কায়সার আহমেদ লিটন, এডভোকেট আতিকুর রহমান আতিক, এডভোকেট তৌফিকুর রহমান জয় মামলার দীর্ঘ সময় শুনানি করে। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে অ্যাডভোকেট আব্দুর রহমানকে ৫ দিন, অ্যাডভোকেট রেজাউল করিম রাখালকে ৫ দিন, শুকুর আলীকে ৩ দিন ও আকরাম হোসেন হিরাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, এডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মতিন, ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park