1. admin@weeklyprekkhapot.com : admin :
শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় জিরা ও কম্বল আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় জিরা ও কম্বল আটক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত
শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় জিরা ও কম্বল আটক

শেরপুর, ৫ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১টার থেকে ভোররাত পর্যন্ত শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ১৪৫ বস্তায় ৭২১টি কম্বলসহ দুটি ট্রাক আটক করেছে।

আটককৃত জিরা, কম্বল ও ট্রাকসহ আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

শেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান এর নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস উদ্দিনসহ সেনা সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত জনৈক রহুল আমীনের বাড়ির পাশে গোয়ালঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় গোয়াল ঘর থেকে ১০০ বস্তা কম্বল ও কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বলসহ ৭২১টি ভারতীয় কম্বল উদ্ধার করে এবং উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য ২৮ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়াও ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জিরার বাজার মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা। একটি ট্রাক এর মূল্য ৩০ লাখ টাকা এতে এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

এব্যাপারে শেরপুর সেনা ক্যাম্পে সূত্র সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ট্রাকসহ ভারতীয় কম্বল ও জিরা নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park