1. admin@weeklyprekkhapot.com : admin :
সারাজীবন মানুষের সেবা করে গেছি, কথা দিচ্ছি আমি পারবো : ডা. সামন্ত লাল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সারাজীবন মানুষের সেবা করে গেছি, কথা দিচ্ছি আমি পারবো : ডা. সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
সারাজীবন মানুষের সেবা করে গেছি, কথা দিচ্ছি আমি পারবো : ডা. সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটি কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল ১০টায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সেন বলেন, “সারাজীবন মানুষের সেবা করে গেছি। আমার দুই সন্তান দেশের বাইরে থাকে। এই মন্ত্রীত্ব থেকে আমার একটিই চাওয়া, আমি যেন দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীও সেটাই চান। এজন্য আমি শুরু থেকেই ঢাকা সহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চাই। এরপর চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে কাজ শুরু করে দিব। তবে, আমাকে কাজ শুরু করতে একটু সময় দিতে হবে। আমি গ্রামে-গঞ্জে চিকিৎসা সেবা দিয়ে এখানে উঠে আসা মানুষ। আমি কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারবো।”
সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে মন্ত্রী মহোদয়কে সহযোগিতা করতে চাই। মন্ত্রী মহোদয় উদার মনের পরিশ্রমী মানুষ; দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন রূপে সাজাতে আমরা এক যোগে কাজ করবো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান বলেন, “ডা. সামন্ত লাল সেন কেবল একজন চিকিৎসক বা মন্ত্রী নন। তিনি একজন জীবন্ত আইকন আমাদের। তিনি যেভাবে অসহায়, দগ্ধ পোড়া রোগীদের কথা ভেবে মানবিক চিকিৎসা দেন, সেভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন এবং সেবার মান উন্নত করতে আমাদেরকে সঠিক গাইডলাইন ও নির্দেশনা দিবেন এটিই আমরা প্রত্যাশা করছি।”
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক রেহেনা আওয়াল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিএসএমএমইউ ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া, শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম সহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা, চিকিৎসক, নার্সবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park