1. admin@weeklyprekkhapot.com : admin :
মাসব্যাপী ‘তারুণ্যের মেলা’ বসবে শিক্ষা প্রতিষ্ঠানে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাসব্যাপী ‘তারুণ্যের মেলা’ বসবে শিক্ষা প্রতিষ্ঠানে

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
মাসব্যাপী ‘তারুণ্যের মেলা’ বসবে শিক্ষা প্রতিষ্ঠানে

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘তারুণ্যের মেলা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ বিপিএলের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এর মধ্যে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে কার্যক্রম চলাকালীন সময়ে শ্রেণী কক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা।

এতে বলা হয়, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানকে সুবিধাজনক সময়ে তারণ্য মেলা আয়োজন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে একদিন শ্রেণী চলাকালীন কোন এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে পলিথিন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park