1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর সবুজবাগে ইয়াবাসহ গ্রেফতার-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর সবুজবাগে ইয়াবাসহ গ্রেফতার-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
রাজধানীর সবুজবাগে ইয়াবাসহ গ্রেফতার-১

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এর উপ-পরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে ও উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৭০০ পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সাহাবুদ্দিন(৪৩), পিতা- মৃত: খোরশিদ আলম, মাতা- মৃত: মাজেদা বেগম, স্থায়ী সাং- নেমতাবাদ (আকবরের বাড়ী), ডাকঘর- বিনাকুঠি, ওয়ার্ড নং-০৫, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০১ (এক) টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতাকৃত আসামীকে গত ৫ জুন তারিখে ৩৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতারপূর্বক যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।

সম্প্রতি, জেল থেকে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park