গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪ ইং) অভিযান চালিয়ে দালাল চক্রের ৭(সাত) সদস্যকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারের দালাল চক্রের ৪ সদস্যকে চিহ্নিত করে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল এবং ৩ সদস্যকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়।
অতঃপর জেনারেল হাসপাতাল সংলগ্ন নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শিকদার-অর্থীন ডায়াগনস্টিক সেন্টার ও আল রাজী ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া সেতু ক্লিনিক প্রতিশ্রুতি সেবা নিশ্চিত না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে এবং তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর উপস্থিতিতে উক্ত অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.নিপা বেপারী, মেডিকেল অফিসার ডা.এস এম সাকিবুর রহমান, গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।