1. admin@weeklyprekkhapot.com : admin :
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম), ৩০ নভেম্বর ২০২৪ (দৈরাস):
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কর্মযজ্ঞের অংশ হিসাবে চট্টগ্রামের সন্দ্বীপে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তর শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সম্পদ ব্যক্তি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন। বক্তব্যে মহাপরিচালক তথ্য অফিসসমূহকে যুগের সঙ্গে তাল মিলিয়ে গণযোগাযোগের আধুনিক পদ্ধতি অনুসরণের তাগিদ দেন।

সেমিনারে সভাপতির বক্তৃতায় অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী তথ্য অফিসসমূহের প্রতিনিধিরা সরাসরি মানুষের সঙ্গে কাজ করেন।

তিনি মানুষের মাঝে সততা, নৈতিকতা, বৈষম্যহীন সমতার চেতনা জাগ্রত করে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে তথ্য অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) অনসূয়া বড়ুয়া, সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা প্রমুখ।

বক্তারা সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, শুদ্ধাচারসহ সুশাসন প্রতিষ্ঠায় গণযোগাযোগ অধিদপ্তরের সদরদপ্তরসহ দেশব্যাপী ৬৮টি তথ্য অফিসের বর্তমান কর্মপদ্ধতি ও করণীয় বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন এবং সেমিনার ব্যবস্থাপক ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, পাবনা, নেত্রকোনা, নওগাঁ, সিরাজগঞ্জ, পিরোজপুর কুড়িগ্রাম, নোয়াখালী, বাগেরহাট, গোপালগঞ্জ, ফেনী, নাটোর, নীলফামারী, গাইবান্ধা, বরগুনা, লক্ষীপুর, মাগুরা, বান্দরবান, পটিয়া ও লামা তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেমিনারকে অর্থবহ করে তোলে। সেমিনারে গণযোগাযোগ অধিদপ্তরের সদর কার্যালয় এবং মাঠ পর্যায়ের তথ্য অফিসসমূহের ৪৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park