1. admin@weeklyprekkhapot.com : admin :
হত্যাকান্ডে জড়িত ইস্কন সন্ত্রাসীদের শাস্তির দাবি হেফাজতে মহাসচিব'র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

হত্যাকান্ডে জড়িত ইস্কন সন্ত্রাসীদের শাস্তির দাবি হেফাজতে মহাসচিব’র

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত
হত্যাকান্ডে জড়িত ইস্কন সন্ত্রাসীদের শাস্তির দাবি হেফাজতে মহাসচিব'র

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ নভেম্বর ২০২৪ (দৈরাস):
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রাম বারের আইনজীবী এড. সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে যা ইসলাম হত্যা সমর্থন করে না। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার পৌরশহরের ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে পৌরমুক্ত মঞ্চ হতে বিশাল জনসমাগমে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের কাউতুলী মোড়ে শেষ হয়।

হেফাজতে মহাসচিব বলেন, আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। তাদেরকে এই বাংলার মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলাতে হবে।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত ওলামায়ে কেরাম-তৌহিদী জনতা এ সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। জালেম যে কেউ হবে, এসব জালেমের ঠাঁই বাংলার মাটিতে হবে না। আমরা সমস্ত সন্ত্রাসী জঙ্গীদের বিচার চাই। ইসলামের শত্রু, মানবতার শত্রু, দেশের সার্বভৌমের শত্রু ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন দেশে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উস্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের এই কার্যক্রম চালাতে দেওয়া যাবে না।

এসময় বক্তারা বলেন,  অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার আগ পর্যন্ত হেফাজত কর্মীরা রাজপথ ছাড়বে না বলে জানা বক্তারা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park