চাঁপাইনববাগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৪ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ৮৬(ছিয়াশি) কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের সদর থানাদধীন পার কালিনগর মিরাচরা এলাকাস্থ মোসা সাহানাজ @ টিয়া এর বসত বাড়ি থেকে ৮৬(ছিয়াশি) কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রউফ এর ছেলে মোঃ লালন(৪২) ও মোঃ বকুরের স্ত্রী মোসাঃ সাহানা @ টিয়া(৩৫) দ্বয়কে আটক করা হয়।
এই মামলায় অপর দুই জন পলাতক আসামী মোঃ শাহালম(২৩)’পিতা মোঃ রাজ্জাক মেম্বার ও মোঃ আজিজুল ইসলাম পিতা মোঃ আবুবক্কর উভয়ের সাং কালি নগর মিরের চরা থনা সদর মডেল, চাঁপাইনবাবগঞ্জ মোট ৪ জন আসামীর বিরুদ্ধে মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।